তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের অন্যতম দর্শনীয় স্থাপনা আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ। ৮৬ বছর পর ২০২০ সালের ২৪ জুলাই মসজিদটি পুনরায় খুলে দেয়া হয়। রোববার (২৪ জুলাই) ছিল মসজিদটির দ্বিতীয় বর্ষপূর্তি। দুই বছর আগে ওই দিনে মসজিদটি তার পুরনো গৌরব ফিরে পায়। দ্বিতীয় বছরে মসজিদটি দর্শন করেছে ৬০ লাখ ৫০ হাজার পর্যটক।
শিরোনাম
- ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি-বিরোধী দল ঐক্যবদ্ধ: প্রতিমন্ত্রী
- * * * *
- রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- * * * *
- ন্যাশনাল টিউবস ও ওয়েস্টার্ন মেরিনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত
- * * * *
- সৌদিতে বিপুল সংখ্যক সেনা-যুদ্ধবিমান পাঠাল মিসর
- * * * *
- রাষ্ট্রায়ত্ত শিল্পের বেহাল দশা, ৫৫টির মধ্যে লাভে মাত্র ৫টি
- * * * *
আয়া সোফিয়া
দীর্ঘ ৮৮ বছর পর ফের ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। মুসুল্লিদের স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুত ঐতিহাসিক এই মসজিদ।
পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে ৮৬ বছর পর ২৪ জুলাই শুক্রবার আবার মসজিদ হিসেবে যাত্রা শুরু করল তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া।
হাজারো মুসল্লির জমায়েতে ঐতিহাসিক আয়া সোফিয়ায় জুমার নামাজ আদায় হয়েছে। করোনা সংক্রমণরোধে সামাজিক দূরত্ব মেনে মসজিদসহ এর আশপাশের এলাকায় অংশ নিয়েছেন তারা। জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে ৮৬ বছর পর পুনরায় মসজিদে ফিরছে আয়া সোফিয়া।
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বিখ্যাত একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন হচ্ছে আয়া সোফিয়া (Hagia Sophia)। কালের পরিক্রমায় স্থাপনাটি কখনো অর্থোডক্স গির্জা, কখনোবা ক্যাথলিক গির্জা, আবার কখনো মসজিদ, এমনকি জাদুঘর হিসাবেও ব্যবহৃত হয়েছে।